বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

এসএসসি-১৪ ব্যাচের উদ্যোগে প্রয়াত শিক্ষক গোপাল দেবনাথ স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন



সিলেটের বালাগঞ্জ উপজেলা সদরস্থ বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক গোপাল চন্দ্র দেবনাথের মৃত্যুতে বিদ্যালয়টির প্রাক্তন এসএসসি ব্যাচ-২০১৪ এর শিক্ষার্থীদের আয়োজনে মোমবাতি প্রজ্জ্বলন, প্রয়াতের স্মরণে নিরবতা পালন ও আলোচনা সভা করা হয়।

রবিবার (২৭ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে প্রদীপ প্রোজ্জ্বল পালনের সময় উপস্থিত ও বক্তৃতা করেন – ডিএন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক নিখিল রঞ্জন দাস, সিনিয়র শিক্ষক একরামুল হক, তুলসি দাস, গোবিন্দ চক্রবর্তী, এসএসসি ব্যাচ-১০, ১২, ১৩, ১৭, ও ১৮ সহ অন্যান্য ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

প্রসঙ্গত, অবসরপ্রাপ্ত শিক্ষক গোপাল চন্দ্র দেবনাথ গত ২০ ডিসেম্বর ভোরে বালাগঞ্জ পূর্ববাজারস্থ নিজ বাসগৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ১৯৮৭ সালের ১৫ সেপ্টেম্বর বালাগঞ্জ বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয়ে যোগদান করে দীর্ঘ ৩২ বছর শিক্ষকতা করে ২০২০ সালের ০৪ মার্চ অবসরে যান।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!