রবিবার, ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৩৬, আক্রান্ত ১৭১০



গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭১০ জন। সোমবার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৫৬৭ জন। আর এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪০ হাজার ৩৭২ জন। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৬১৯ জন। দেশে মোট করোনা রোগীর সংখ্যা ৮ লাখ ৫৪০ জন।

গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৮৬২ জনের নমুন সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ১৭৮ জনের।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৬ জনের মধ্যে ঢাকা বিভাগের ৯ জন, চট্টগ্রামে ১২, রাজশাহীতে ৮, খুলনায় ৬ ও সিলেটে ১ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত  মার্চ ২০২০।

১১ মার্চ ২০২০ করোনা’কে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!