বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

অটোরিকশা সিএনজি শ্রমিক ইউনিয়ন গহরপুর মাদ্রাসা বাজার উপপরিষদের নির্বাচন সম্পন্ন



সিলেট জেলা অটোরিকশা সিএনজি শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-৭০৭)-এর গহরপুর মাদ্রাসা বাজার উপপরিষদের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (৫ মার্চ) বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে ভোটকেন্দ্র পরিদর্শন করে সন্তোষপ্রকাশ করেছেন- দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব এমএ মালেক, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ছহুল এ মুনিম, সিলেট জেলা অটোরিকশা সিএনজি শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-৭০৭) কার্যকরি সভাপতি মো. সুন্দর আলী খাঁন, বালাগঞ্জ থানার এসআই ফরিদ উদ্দিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এসএম হেলাল, ইউপি সদস্য মোহাম্মদ আলী গুলশের, মো. তারা মিয়া, রোকেয়া খাতুন, সাবেক মেম্বার নেছাওর আলী, শ্রমিক নেতা আব্দুল জলিল, মতাহির আলী, সেবুল মিয়া, জামানুর রহমান জামান, সুহেল বারী, শফিকুল ইসলাম শফিক, এসএম ওয়ারিস, ইব্রাহিম আলী নয়ন, সানাওর আলী গেদনী প্রমুখ।নির্বাচনে সভাপতি পদে- মো. মামুন মিয়া (চেয়ার) প্রতীকে ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সেবুল আহমদ (ছাতা) পেয়েছেন- ৪৭ ভোট।

সম্পাদক পদে- মো. আমিনুল ইসলাম (চাকা) প্রতীক নিয়ে ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. গনি মিয়া ( বাইসাইকেল) নিয়ে পেয়েছেন ১৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. সিরাজ আলী (হেলিকপ্টার) প্রতীকে ৫৫ ভোট পেয়ে নিবার্চিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. ফখরুল ইসলাম (মোটরসাইকেল) নিয়ে পেয়েছেন ৫০টি ভোট।

সদস্য পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় মো. শাহজাহান আহমদ ও মো. রাজু মিয়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মোট ১শ ১৭ জন ভোটারের মধ্যে ১শ ৫ জন তালিকাভুক্ত ভোটার তাদের ভোট প্রদান করেন।

নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্বে ছিলেন- শ্রমিক নেতা মো. মানিক খাঁন। প্রিসাইডিং অফিসার ছিলেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (৭০৭) এর সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ এবং পোলিং অফিসার ছিলেন- দপ্তর সম্পাদক কাওছার আহমদ ও ঢাকাদক্ষিণ উপপরিষদের সাবেক সভাপতি -মো. কুদ্দুস মিয়া।

এদিকে গহরপুর মাদ্রাসা বাজার শাখার আহবায়ক মো. হুসেন মিয়া এবং যুগ্নআহবায়ক মো. নজরুল খাঁন উক্ত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে সম্পন্ন হওয়ায়- শ্রমিক সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, পুলিশ প্রশাসন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!