মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

পাঁচ দেশে দূত পরিবর্তন বাংলাদেশের



পাঁচ দেশে দূত পরিবর্তন করেছে বাংলাদেশ। দেশগুলো হলো- ইথিওপিয়া, ইতালি, মালয়েশিয়া, মিশর ও ভিয়েতনাম। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

ভিয়েতনামে নিযুক্ত রাষ্ট্রদূত সামিনা নাজকে মিসরে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত করা হয়েছে। তিনি এ পদে রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। সামিনা নাজ এর আগে মুম্বাইয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে ডেপুটি হাইকমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

সিকদার বদিরুজ্জামানকে ইথিওপিয়ায় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি এই পদে রাষ্ট্রদূত মো. নজরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।

ভিয়েতনামে মো. লুৎফর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে।

মালয়েশিয়ায় নিয়োগ পেয়েছেন মো. শামীম আহসান। তিনি ইতালিতে ছিলেন।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!