মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিএসই ফেস্ট সমাপ্ত



সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিএসই সোসাইটি কর্তৃক আয়োজিত সিএসই ফেস্ট – ২০২৩ আজ শনিবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বটেশ্বরস্থ স্থায়ী ক্যাম্পাসে সমাপ্ত হয়েছে। দুই দিনব্যাপী এবারের আয়োজনের গতকাল শুভ উদ্বোধন করা হয়। এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল প্রোগ্রামিং প্রতিযোগিতা, ডিজাইন প্রতিযোগিতা, ফিফা গেইম ইত্যাদি।

অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিনে দিনব্যাপী প্রোগ্রামিং প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ল্যাবে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কম্পিউটার, বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে প্রথম স্থান অর্জন করে টিম নট ডান ইয়েট। দ্বিতীয় ও তৃতীয় স্থান যথাক্রমে টিম এমইউ সেমিকোলন ও টিম নিবৃত্তি অর্জন করে।

অন্যান্য প্রতিযোগিতার মধ্যে ডিজাইন কনটেস্টে প্রথম স্থান অর্জন করে সিএসই ৫৮ ব্যাচের আজহার আনজুম আহমেদ, দ্বিতীয় স্থান লাভ করে সিএসই ৫৯ ব্যাচের কৌশিক দাস। এছাড়াও প্রজেক্ট প্রদর্শনীতে টিম সোনালী কৃষি ও টিম এন্ডোরেন্স বিজয়ী হয়। জীবন বৃত্তান্ত তৈরি প্রতিযোগিতায় বিজয় লাভ করেন সিএসই ৫৬ ব্যাচের ফারহা লুৎফা খান ও সিএসই ৫৭ ব্যাচের সাব্বির আহমেদ তালুকদার। ফিফা গেমের একমাত্র বিজয়ী নাফি।

আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. নজরুল হক চৌধুরী, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক চৌধুরী মো. মোকাম্মেল ওয়াহিদ, বিভাগীয় প্রধান মাহফুজুল হাসান, সহকারী অধ্যাপক ড. রাজশ্রী রায় চৌধুরী, প্রভাষক আবু জাফর মোহাম্মদ জাকারিয়াসহ অনুষ্ঠানের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেছে এসজে ইনোভেশন, টেক নেক্সট লিমিটেড, প্রগসিটি, ওয়েব হেক্স ও টিকআছে ডট কম।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!