মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

স্বামী-স্ত্রীর মাঝ আকাশে ঝগড়া, বিমানের জরুরি অবতরণ



চলন্ত বিমানে স্বামী-স্ত্রীর ঝগড়ায় জার্মানি থেকে ব্যাংককগামী একটি বিমান ভারতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। ইটিভি ভারত সূত্রে জানাগেছে, লুফথানসার একটি ফ্লাইট মিউনিখ জার্মানি থেকে ব্যাংকক যাচ্ছিল। হঠাৎ মাঝ আকাশে একটি দম্পতির মধ্যে বিবাদ বাড়লে বিমান যাত্রীরা অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হন। ঝগড়ার মধ্যে স্বামীর আচরণ স্ত্রীর প্রতি ক্রমেই আক্রমণাত্মক হয়ে উঠলে ফ্লাইট ক্রুরা হস্তক্ষেপ করা প্রয়োজন বলে মনে করেন। কিন্তু তারাও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। বেগতিক বুঝে ফ্লাইট ক্রুরা ফ্লাইটের গতিপথ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেন এবং সাহায্যের জন্য অবিলম্বে দিল্লি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সাথে যোগাযোগ করেন।

দিল্লি বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি আধিকারিকরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছে যে, ঝগড়ার পেছনের কারণ এখনো তাদের কাছে অজানা। পরে ফ্লাইটটি নিরাপদে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর এই দম্পতিকে বিমান থেকে নামিয়ে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের হাতে হস্তান্তর করা হয়। তবে লুফথানসা এয়ারলাইন্স ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করনি।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!