বিশেষ ক্ষমতা আইনে ২০১৮ সালে দায়েরকৃত মামলায় জামিন লাভ করেছেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী এবং সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান চেয়ারম্যান। গত বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানালে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। তাদের আইনজীবী এডভোকেট কামরুল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারী বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্তত ৫০ জনকে আসামী করে এ মামলা দায়ের করা হয়। ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) / ২৫ ডি ধারায় দায়েরকৃত মামলা গতকাল বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতে এ দুই বিএনপি নেতার জামিন মঞ্জুর করেছেন।



