
বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গহরপুর বড়জমাত শাহী ঈদগাহ মাঠে ঈদুল আজহার অন্যতম বৃহত্তম জামাত আজ শনিবার সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ জামাতে অংশ নেন বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি।
জামাতের ইমামতি ও খুতবা প্রদান করেন জামিয়া গহরপুর সিলেটের মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী । ঈদের খুতবায় তিনি কুরবানির তাৎপর্য ও আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের শিক্ষা তুলে ধরেন।
প্রচণ্ড গরম ও রোদের মাঝেও মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জামাত শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।



