বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

যুক্তরাষ্ট্রের হামলায় কাঁপছে তেহরান, সরাসরি সংঘাতে ওয়াশিংটন



মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় জানা গেছে, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালিয়েছে। শনিবার রাতে ওয়াশিংটনের স্থানীয় সময় ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া বার্তায় তিনি এ তথ্য জানান।

হামলার টার্গেট ছিল ইরানের ফর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান নামক গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো। ট্রাম্প জানিয়েছেন, এসব কেন্দ্রে সফলভাবে হামলা চালিয়ে মার্কিন বাহিনী ইরানের আকাশসীমা ত্যাগ করেছে এবং সব উড়োজাহাজ নিরাপদে ফিরে এসেছে।

বিশ্লেষকদের মতে, এ হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সরাসরি মধ্যপ্রাচ্যের একটি উত্তপ্ত সামরিক সংঘাতে জড়িয়ে পড়ল। এর আগে ইসরায়েল এককভাবে ইরানে হামলা চালালেও এবার যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণ নতুন উত্তেজনার জন্ম দিয়েছে।

সূত্রে জানা গেছে, হামলার পরিকল্পনায় ইসরায়েল আগে থেকেই যুক্ত ছিল এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হামলার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেন।

তবে ট্রাম্প এখনও কূটনৈতিক সমাধানের দরজা খোলা রেখেছেন বলে জানিয়েছেন। একইসঙ্গে, তাঁর প্রশাসনের একটি অংশ এই হামলা নিয়ে দ্বিধায় ছিল বলেও জানা গেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুরুতে সামরিক অভিযানের বিরোধিতা করলেও ট্রাম্প শেষ পর্যন্ত হামলার নির্দেশ দেন।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট ট্রাম্প এর আগেও ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার মাধ্যমে আলোচনায় আসেন। এবার ইরানের পারমাণবিক কার্যক্রম লক্ষ্য করে সামরিক হামলা চালিয়ে তিনি আবারও আলোচনার কেন্দ্রে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!