বুধবার, ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

শরীরে ভিটামিন সি-এর ঘাটতি হলে যেসব সমস্যা হয়



ভিটামিন সি আমাদের দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। এটি শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না, বরং ত্বকের যত্ন নেয়, হাড় ও দাঁত মজবুত রাখে এবং ক্ষত দ্রুত সারতে সাহায্য করে। কিন্তু শরীরে ভিটামিন সি কমে গেলে নানান শারীরিক সমস্যা দেখা দিতে পারে, যা অনেক সময় আমরা গুরুত্ব দিই না।

ভিটামিন সি-এর ঘাটতির লক্ষণ

  1. ঘন ঘন সর্দি-কাশি – সাধারণ ঠান্ডা বা কাশি বারবার হলে এবং সহজে না সারলে এটি ভিটামিন সি-এর ঘাটতির ইঙ্গিত হতে পারে।

  2. ত্বকের উজ্জ্বলতা হারানো – শুষ্ক ত্বক বা আগের মতো উজ্জ্বল না থাকা ঘাটতির আরেকটি লক্ষণ।

  3. মাড়ির সমস্যা – হঠাৎ মাড়ি ফুলে যাওয়া, ব্যথা করা বা রক্ত পড়া ভিটামিন সি-এর অভাবের কারণে হতে পারে।

  4. সহজে রক্ত জমাট বাঁধা – সামান্য আঘাতেই শরীরে কালচে বা নীলচে দাগ পড়া এ অভাবের সংকেত দেয়।

  5. অকারণে ওজন কমে যাওয়া – ডায়েট বা ব্যায়াম ছাড়াই হঠাৎ ওজন কমে গেলে সতর্ক হওয়া জরুরি।

  6. নখের পরিবর্তন – নখ হলদেটে হয়ে যাওয়া বা স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে ফেলা ভিটামিন সি-এর ঘাটতির আরেকটি লক্ষণ।

কীভাবে পূরণ করবেন ভিটামিন সি-এর ঘাটতি?

ভিটামিন সি পেতে খুব বেশি খরচের প্রয়োজন নেই। আশপাশের সাধারণ কিছু ফল ও সবজিই হতে পারে সমাধান।

প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন—

  • পেয়ারা

  • আমলকি

  • কমলালেবু/মাল্টা

  • পেঁপে

  • কাঁচামরিচ

  • লেবু

  • ধনেপাতা

  • ব্রকলি

  • ক্যাপসিকাম

  • স্ট্রবেরি (যদি সহজলভ্য হয়)

খেয়াল রাখতে হবে, ফল ও সবজি যেন টাটকা থাকে এবং বেশি রান্না না হয়, কারণ উচ্চ তাপে ভিটামিন সি নষ্ট হয়ে যেতে পারে।

শেষ কথা

ভিটামিন সি-এর ঘাটতি নীরবে শরীরের ভেতরে নানা সমস্যা তৈরি করে। তাই ঘন ঘন অসুস্থ হওয়া, ত্বক বা নখের পরিবর্তন কিংবা হঠাৎ দুর্বলতা অনুভব করলে গুরুত্ব দিন। নিয়মিত খাবারে ভিটামিন সি সমৃদ্ধ ফল ও সবজি রাখুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শও নিন।

সূত্র: মায়ো ক্লিনিক

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!