মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব



এম রিয়াজ হামিদুল্লাহ। ছবি: সংগৃহীত

নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (আজ) দুপুরে তাকে মন্ত্রণালয়ের দপ্তরে হাজির হতে বলা হয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে উস্কানিমূলক উল্লেখ করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশ সরকার। ওই ঘটনার চার দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলবের এই উদ্যোগ নেওয়া হলো।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তখন এক বিবৃতিতে দাবি করে, পলাতক শেখ হাসিনা দেশে অস্থিরতা তৈরি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত করার উদ্দেশ্যে তার অনুসারীদের সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে আহ্বান জানিয়ে আসছেন।

তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই অভিযোগকে প্রত্যাখ্যান করে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!