রবিবার, ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার শিক্ষককে মুক্তির আহ্বান বিএনপির



ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার শিক্ষক এ কে এম শহিদুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, মত প্রকাশের কারণে কাউকে গ্রেপ্তার করা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অনুরোধ জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন। এ সময় তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে এ কে এম শহিদুল ইসলাম নামে এক শিক্ষককে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে পুলিশ এবং আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিএনপি মনে করে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। দলটি দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানুষের বাক ও মত প্রকাশের অধিকার রক্ষায় আন্দোলন করে আসছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও বলা হয়, মত প্রকাশের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার, যা মানুষকে নির্ভয়ে নিজের চিন্তা, মতামত ও বিশ্বাস প্রকাশের সুযোগ দেয়। এই অধিকার প্রয়োগের কারণে এ কে এম শহিদুল ইসলামকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো সঠিক হয়নি বলে মনে করে বিএনপি।

এ কারণে অবিলম্বে এ কে এম শহিদুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দিয়ে নাগরিকদের গণতান্ত্রিক অধিকারকে সম্মান জানানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!