সিলেট প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব ও ফ্রান্স দর্পণ পরিবার। মঙ্গলবার (৬ জানুয়ারি) সিলেট প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে আন্তরিক শুভেচ্ছা বিনিময়ের সময় সংগঠনের সাবেক প্রতিষ্টাতা সভাপতি আবু তাহের ও সর্বশেষ সাবেক সভাপতি শামসুল ইসলাম বলেন- আন্দোলন সংগ্রামের গৌরবময় ইতিহাস রয়েছে সিলেট প্রেসক্লাবের। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নতুন কমিটি সিলেট প্রেসক্লাবকে আরও গতিশীল ও সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব ও ফ্রান্স দর্পণ পরিবার। এছাড়ও নব-নির্বাচিত সকল সদস্যবৃন্দ ও নির্বাচনে অংশগ্রহণকারীদেরকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মুকতাবিস-উন-নূর, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদকসহ ক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন- ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি আবু তাহের, সর্বশেষ সাবেক সভাপতি ও ফ্রান্স দর্পণ পত্রিকার সম্পাদক শামসুল ইসলাম, ফ্রান্স দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার ও ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি রাজ্জাক আহমেদ রাজা, ফ্রান্সের মার্সেই শহরের সাংবাদিক সুহেল আহমেদ প্রমুখ।



