বুধবার, ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা



ছবি: সংগৃহীত

আজ থেকে সারা দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সিলিন্ডারের মূল্য সমন্বয় এবং পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করছে সংগঠনটি।

বুধবার সন্ধ্যায় দেশের সব পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উদ্দেশে একটি লিখিত নোটিশ জারি করা হয়। নোটিশে জানানো হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে।

এর আগে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমিতি। সে সময় তারা ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দেয়। নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হওয়ায় সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিক্রি বন্ধের সিদ্ধান্ত জানানো হয়।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা জানান, এলপিজি সিলিন্ডারের মূল্য যৌক্তিকভাবে সমন্বয় করা এবং পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধ করা না হলে তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!