বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যানের ‘আত-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন



সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের রুগনপুরে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র ‘আত-তাকওয়া’ প্রকল্পের সম্মানিত চেয়ারম্যান আলী আহমদ নেছাওর দেশে আগমন উপলক্ষে শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
এর আগে তিনি রুগনপুর জামে মসজিদের সহসভাপতি প্রবীণ মুরব্বি মরহুম মখলিছ আলীর মাগফিরাত কামনায় তাঁর পারিবারিক উদ্যোগে আয়োজিত বিশেষ দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

উন্নয়ন প্রকল্প পরিদর্শনে চেয়ারম্যান আলী আহমদ নেছাওরের সঙ্গে উপস্থিত ছিলেন রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র কোষাধ্যক্ষ ছালাওর আহমদ।
এ সময় ঘোষগাঁও মহিলা টাইটেল মাদ্রাসার শায়খুল হাদীস ও সিলেট সুবহানীঘাট মাদ্রাসার মুহাদ্দিস হাফিজ মাওলানা মকবুল আহমদ, রুকনপুর জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা এমদাদুল হক, সহকারী ইমাম হাফিজ কারী ইসহাক আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মরহুম মখলিছ আলীর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ মোনাজাত পরিচালনা করেন রুগনপুর জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা এমদাদুল হক।
পরে ঘোষগাঁও মহিলা টাইটেল মাদ্রাসার শায়খুল হাদীস হাফিজ মাওলানা মকবুল আহমদের পরিচালনায় পৃথকভাবে আত-তাকওয়া’ প্রকল্প এবং সংশ্লিষ্ট সকলের জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী হাফিজ ফুজায়েল আহমদ, হাফিজ আনহার আহমদ, হাজী আবু আল খায়ের মারজান, প্রবীণ মুরব্বি আবরুছ আলী, মো. শমসের আলী, মাছুম আহমদ, লিলু মিয়া, শাহীন আহমদ, আব্দুল মালেক, তোফায়েল আহমেদ, জাকির হোসেন, তুহিন আহমদ ও বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল।
মোনাজাত ও মধ্যাহ্নভোজ শেষে উপস্থিত অতিথিরা ‘আত-তাকওয়া’ প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেন।
এ সময় তাঁরা কাজের অগ্রগতি ও গুণগত মানে সন্তোষ প্রকাশ করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!