আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের ২শতাধিক পরিবারকে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পূর্ব গৌরীপুর সমাজকল্যাণ এসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এ বিতরণ অনুষ্ঠিত হয়। স্থানীয় পূর্ব গৌরীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা তরিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ মুরুব্বি জয়নুল আবেদিন ফেছন।
তরুণ সমাজকর্মী শেখ জুয়েল আহমদ রানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন ও উপস্থিত সমাজকর্মী ডা. মির্জা রাহেল, জুলেখ আহমদ, দেলওয়ার আল হোসাইন, পুতুল মিয়া, পূর্ব গৌরীপুর সমাজকল্যাণ এসোসিয়েশন ফ্রান্সের সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান তালুকদার, সমাজকর্মী হোসাইন আহমেদ জাহিদ, জাহাঙ্গীর আলম, নাজমুল ইসলাম, ফয়েজ আহমদ, খালেদ মিয়া, মন্টু সুত্রধর প্রমুখ। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


