বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী



পিলখানা হত্যাকাণ্ডের ১৭তম বার্ষিকী উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, এ মামলার বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বনানী সামরিক কবরস্থানে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং শহীদ পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মোৎসর্গকারী সেনা সদস্যদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে যাবে। তিনি উল্লেখ করেন, পিলখানার হত্যাযজ্ঞ শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, বিশ্বের নৃশংস ঘটনাগুলোর অন্যতম।

তিনি জানান, ঘটনার পেছনের উদ্দেশ্য অনুসন্ধানে তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও সেই প্রতিবেদন প্রকাশ করা হয়নি। পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় কমিশন গঠন করে এবং তাদের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে সেই প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, নতুন করে আর কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না। ইতোমধ্যে গঠিত কমিশনের সুপারিশ এবং বিচারাধীন মামলাগুলোর কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে। পাশাপাশি অন্যান্য সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

তিনি শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে বলেন, পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। তার ভাষ্য, এ হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের সেনাবাহিনীকে দুর্বল করার অপচেষ্টা চালানো হয়েছিল, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির কাজ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!