রবিবার, ১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবক খুন



নিহত ইসমাইল আলী

॥আবুল কাশেম অফিক, বালাগঞ্জ থেকে॥

সিলেটের বালাগঞ্জে ইসমাইল আলী নামের এক যুবক খুন হয়েছেন। ২৭ ফেব্রুয়ারি দিবাগত সাড়ে ১১টার দিকে উপজেলার বোয়ালজুডর বাজারে এ ঘটনাটি ঘটেছে। নিহত যুবক বালাগঞ্জ ইউনিয়নের কাজীপুর গ্রামের কাপ্তান মিয়ার ছেলে। থানা পুলিশ ময়না তদন্তের জন্য নিহতের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। পুলিশ বলছে, সুরতহাল রিপোর্ট প্রস্তুতকালে তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের জখম দেখা রয়েছে। ইসমাইল বিএনপির সহযোগী সংগঠনের কর্মী দাবি করে তার স্বজনরা বলেছেন, সে খুবই শান্ত, ভদ্র ও নম্র স্বভাবের ছিল।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নিহত ইসমাইলের বড় ভাই মামুনের বোয়ালজুড় বাজারে ক্ষুদ্র ব্যবসা রয়েছে। বাজারের অতি নিকটে তাদের বাড়ি। কাজীপুর গ্রামের ছাত্রদল কর্মী হাসানের সাথে মামুনের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। হাসান উপজেলা বিএনপি নেতা সিরাজুম্মানের ছেলে। গত বৃহস্পতিবারে মামুনের দোকানে যায় হাসান। দোকানে থাকা মামুনের চার্জার দিয়ে হাসান তার মোবাইল চার্জে লাগায়। চার্জে থাকাবস্থায় হাসানের মোবাইল লাপাত্তা হয়ে যায়। হাসানের সন্দেহ হয় চুরির উদ্দেশ্যে তার মোবাইল মামুন সরিয়ে ফেলেছেন। দোকানের সিসি ক্যামেরার ফুটেজে হাসানের সন্দেহের বিষয়টি দৃশ্যমান হয়ছে বলে জানা গেছে। এনিয়ে মামুন ও হাসানের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে ওই দিনই মামুনসহ তার ভাইয়েরা হাসানকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাটি জানাজানি হলে মিমাংসার উদ্যোগ নেওয়া হয়।

এলক্ষ্যে শুক্রবার রাতে তারাবির নামাজ শেষে বোয়ালজুড় বাজার কমিটি ও বিএনপির নেতৃবৃন্দ বৈঠকে বসেন। এর মধ্যে শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত হাসানের উপর আরও কয়েক দফা হামলার চেষ্টা করা হয়। হাসানের নিকটজনদের মধ্যে এ ঘটনাটি জানাজানি হলে রাত সাড়ে ১১টার দিকে ইভয় পক্ষের লোকজনের মধ্যে মারামারি সংঘটিত হয়। এসমসয় মামুনের ভাই ইসমাইল গুরুতর আহত হয়। উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সে নেওয়ার পর কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন। বোয়ালজুর বাজার কমিটির নেতৃবৃন্দ বলছেন, দুই পক্ষ রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকলেও এটা কোনো রাজনৈতিক ঘটনা নয়। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত এই বাজারে যা-ই ঘটেছে, তা বাজারের সব সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই আসল ঘটনা বেরিয়ে আসবে।

এ ব্যাপারে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!