বুধবার, ১৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

ঈদকে সামনে রেখে বালাগঞ্জের খাঁপুরে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ



ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ার বাজার ইউনিয়নের খাঁপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে অসহায় ও স্বল্প আয়ের মানুষের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে খাঁপুর গ্রামের মো. প্রয়াত ইয়ারিছ মিয়ার বাড়িতে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্যোগ নেন তাঁর পুত্র যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী আলহাজ্ব আজির উদ্দিন আব্দাল ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো. আজাদ মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব আজির উদ্দিন আব্দাল।
বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক, যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী মো. আজাদ মিয়া, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য মো. লোকন মিয়া, সিলেটের রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল আজিজ লয়লু, ডা. জাফরান আহমদ, এখলাছ মিয়া, মনসুর আহমদ, সেলিম আহমদ এবং বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দুল জলিল এবং মোনাজাত পরিচালনা করেন খাঁপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম।
এসময় প্রায় ৬শ’ জন স্বল্প আয়ের মানুষের মধ্যে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।
বক্তারা বলেন, প্রবাসীদের এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!