
জন্মদিন মানেই কেক কাটা, আনন্দ আয়োজন ও উৎসব—এ প্রচলিত ধারাকে ভেঙে মানবিক উদ্যোগে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন কুয়েত প্রবাসী সমাজসেবক মো. হেলাল উদ্দিন। তাঁর একমাত্র মেয়ে হাবিবার হেলালের জন্মদিন উপলক্ষে অসহায় ১৬টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে বালাগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের কৃতিসন্তান, বর্তমানে তাজপুর দিঘরগয়াসপুর রুফিয়া মঞ্জিল নিবাসী কুয়েত প্রবাসী সমাজকর্মী মো. হেলাল উদ্দিন ও তাঁর সহধর্মিণী মিসেস রুফিয়া হেলাল এ মানবিক আয়োজন করেন।
প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও তাদের মেয়ের জন্মদিনে অসহায় মানুষের পাশে দাঁড়ান।
অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্ব পালন করেন সমাজকর্মী সুলেমান খান এবং পরিচালনা করেন সাংবাদিক হারুনুর রশীদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন সমাজকর্মী সিরাজ উদ্দিন খান আনহার মেম্বার, তুরন মিয়া মেম্বার, খালেদ আহমদ খুখু মেম্বার, প্রবীণ মুরব্বি আব্দুল বারী, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ মো. হেলাল, সাংবাদিক রনিক পাল, ইব্রাহিম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের মোনাজাত পরিচালনা করেন তাজপুর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী।
অনুষ্ঠানে বক্তারা এই মহতী আয়োজনের জন্য আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি কুয়েতের মেধাবী শিক্ষার্থী তাদের মেয়ে হাবিবা বেগমের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে করেন।




