সোমবার, ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জের মাইজাইল হাওরে বজ্রপাতে ১জন নিহত



বালাগঞ্জের মাইজাইল হাওরে বজ্রপাতে ১জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। রোববার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার সময় এ ঘটনা ঘটেছে। নিহতের নাম রাম নারায়ণ রবি দাস (৫০)। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শমশেরনগর এলাকার তিলকপুর চাবাগান। নিহতের স্ত্রী, সন্তান রয়েছেন বলে জানা গেছে।

এলাকাবাসী জানিয়েছেন, তিনি স্থানীয় মৈশাষী গ্রামের ফয়ছল আহমদের বাড়িতে কৃষি কাজের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার সময় রোববার সকাল ১০টায় স্থানীয় মাইজাইল হাওরে ধান কাটছিলেন। এসময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
স্থানীয় মৈশাষী যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জাহেদ আহমদ, সাধারণ সম্পাদক সাব্বি আহমদ, সমাজকর্মী ফয়ছল আহমদ শাফি জানান, মৃতদেহ উদ্ধার করে দুপুরে নিহতের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।
বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!