শনিবার, ৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

গহরপুর আল-ফালাহ একাডেমির বার্ষিক পুরস্কার ও বৃত্তি বিতরণ অনুষ্ঠিত



বালাগঞ্জ উপজেলার গহরপুর আল-ফালাহ একাডেমি দাখিল মাদ্রাসা ও শিশু সদনের বার্ষিক পুরস্কার বিতরণ, বৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৬ মে) সকাল ১১টায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন গোবিন্দগঞ্জ ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী। অনুষ্ঠানে সভাপতিত্ব গহরপুর আল-ফালাহ একাডেমি দাখিল মাদ্রাসা ও শিশু সদন পরিচালনা কমিটির সভাপতি ও বালাগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী হাফিজ আব্দুল হাই হারুন।

শিক্ষক মাওলানা আব্দুল গণীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে দারসুল কোরআন পেশ করেন শিশু সদন বিভাগের সুপার হাফিজ কুতুবউদ্দিন আহম। অতিথি হিসেবে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, শিক্ষানুরাগী গোলাম মোস্তফা মোজাহিদ, অভিভাবক মো. কুতুব উদ্দিন, গহরপুর আল-ফালাহ একাডেমি দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুন নূর, শিক্ষক মাওলানা রুম্মান আহমদ, মাওলানা আবুল কালাম আজাদ, আল আমিন, সুলতান আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে ২০২৫ সালের বিভিন্ন প্রতিযোগিতার বিজয় এবং কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও বৃত্তি বিতরণ করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!