বুধবার, ১৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী



সিলেটের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য নারী-পুরুষ সবাইকে সমানভাবে এগিয়ে নিতে হবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না করা গেলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। এ লক্ষ্যেই সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে, যা নির্বাচনের পরপরই বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার শ্রীমঙ্গলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। নতুন বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষার্থীদের খেলাধুলা ও চিকিৎসাসহ বিভিন্ন জনকল্যাণমূলক খাতে বরাদ্দ রাখা হয়েছে। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষের কল্যাণে প্রণীত এই বাজেটকে কিছু মহল সমালোচনা করছে এবং একে গণবিরোধী আখ্যা দিচ্ছে। তবে সরকারের লক্ষ্য মানুষের জীবনমানের উন্নয়ন এবং তাদের ভাগ্য পরিবর্তন করা।

তারেক রহমান স্মরণ করিয়ে দেন, জাতীয় নির্বাচনের প্রচারণা সিলেট অঞ্চল থেকেই শুরু হয়েছিল। সে সময় হবিগঞ্জে চা-বাগানের নারী শ্রমিকদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। শ্রীমঙ্গলে সেই অঙ্গীকার বাস্তবায়িত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, দেশের জনগণ যখনই অবাধে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই বিএনপিকে সমর্থন করেছে। উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণের ঐক্য অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, জনগণ ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার সুযোগ কেউ পাবে না। দেশের বিপুল জনশক্তিকে কাজে লাগাতে পারলে একটি সমৃদ্ধ ও স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

প্রধানমন্ত্রী আরও বলেন, অতীতে জনগণের অর্থ বিদেশে পাচারের ঘটনা ঘটেছে। বর্তমান সরকার জনগণের সম্পদ জনগণের কল্যাণে ব্যয় করতে বদ্ধপরিকর। অর্থ পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!