শুক্রবার, ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

ষষ্ঠ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী



ছবি :সংগৃহীত

দেশের শিক্ষাব্যবস্থাকে আরও যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

শুক্রবার (১৯ জুন) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত ‘লিডার্স ট্রেনিং সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাব্যবস্থার গুণগত উন্নয়ন এবং আধুনিকায়নে কাজ করছে। এর অংশ হিসেবে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি জানান, শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে ষষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যক্রমে কারিগরি শিক্ষা বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা হবে।

তিনি আরও বলেন, সম্প্রতি পাবলিক পরীক্ষা আইন পাস হওয়ায় পরীক্ষায় ডিজিটাল মাধ্যমে নকল বা অসদুপায় অবলম্বনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এ ধরনের অপরাধে শাস্তির বিধানও কার্যকর করা হবে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, শুধু উচ্চশিক্ষার প্রসার ঘটিয়ে বেকার জনগোষ্ঠী বৃদ্ধি করা সরকারের লক্ষ্য নয়। বরং শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই সরকারের প্রধান উদ্দেশ্য।

সেমিনারে শিক্ষা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং দক্ষতাভিত্তিক শিক্ষার গুরুত্ব নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!