শুক্রবার, ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফের ঘোষণা ইরানের



ছবি :সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অংশ হিসেবে হরমুজ প্রণালি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজের জন্য আগামী ৬০ দিনের ফি মওকুফের ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে শান্তি চুক্তির আওতায় গুরুত্বপূর্ণ এই নৌপথে মাইন অপসারণ কার্যক্রম শুরু করার কথাও জানিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে বলা হয়, আগামী দুই মাস হরমুজ প্রণালি অতিক্রমকারী বাণিজ্যিক জাহাজ থেকে কোনো ধরনের ফি আদায় করা হবে না। এ সময়ের ব্যয়ভার বহন করবে ইরান সরকার।

ইরানি কর্তৃপক্ষের মতে, সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত এবং যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক নৌবাণিজ্যে উল্লেখযোগ্য প্রভাব পড়েছিল। নতুন এই উদ্যোগকে পরিস্থিতি স্বাভাবিক করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তবে প্রণালি ব্যবহার করতে আগ্রহী জাহাজগুলোকে আগে ‘পারস্য উপসাগর জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ’-এর অনুমোদন নিতে হবে। অনুমতি পাওয়ার পর নির্ধারিত রুট ও সময়সূচি অনুসরণ করে চলাচল করতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে এসব নির্দেশনা কঠোরভাবে মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ধাপে ধাপে স্বাভাবিক করা হবে। নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন এবং প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে নৌযানের সংখ্যা বাড়ানো হবে।

সংঘাত-পরবর্তী সময়ে আন্তর্জাতিক সামুদ্রিক কার্যক্রম পুনরুদ্ধার এবং গুরুত্বপূর্ণ এই নৌপথে স্বাভাবিক বাণিজ্যিক পরিবেশ ফিরিয়ে আনতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!