
ছবি :সংগৃহীত
শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদার করতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার।
সোমবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী জানান, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হবে। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ বিকাশের লক্ষ্যেই শিক্ষার বিভিন্ন স্তরে এ প্রতিযোগিতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে গত ১৮ জুন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোরআন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সে সময় তিনি বলেছিলেন, শিক্ষার সব ক্ষেত্রে সরকার সমন্বিতভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে কোরআন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও জানিয়েছিলেন, শিক্ষার্থীদের নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




