বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

জার্মানির হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২, আহত ৩০-এর বেশি



ছবি :সংগৃহীত 

জার্মানির উত্তরাঞ্চলের লুডভিগসলুস্ট শহরের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জনেরও বেশি। বৃহস্পতিবার ভোরে হাসপাতালের ছাদের একটি অংশে আগুনের সূত্রপাত হলে দ্রুত ঘন ধোঁয়া ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে, স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, আগুন লাগার সময় হেলেনে-ফন-ব্যুলো-ক্লিনিকুম হাসপাতালে মোট ৮২ জন রোগী ভর্তি ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালের রেডিওলজি বিভাগের ছাদের কাঠামো থেকে আগুনের উৎপত্তি হয়েছে।

আহতদের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে অন্তত একজনকে পুনরুজ্জীবিত করার চেষ্টা চালানো হয়েছিল। তবে তিনি নিহতদের তালিকায় রয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ধোঁয়ায় আচ্ছন্ন হাসপাতাল থেকে রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। অনেককে হাসপাতালের বেডে এবং হুইলচেয়ারে করে বাইরে আনা হয়। হাসপাতালের পোশাক পরিহিত রোগীরা ভবনের সামনের সড়ক ও লনে আশ্রয় নেন, আর পুরো এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায়।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু করেছে জার্মান পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!