বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

সুনামগঞ্জে আকস্মিক বন্যার শঙ্কা, জেলা প্রশাসনের জরুরি কন্ট্রোল রুম চালু



ছবি :সংগৃহীত

সুনামগঞ্জে টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সীমান্তবর্তী কয়েকটি উপজেলায় আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। সম্ভাব্য এ পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন জরুরি কন্ট্রোল রুম চালু করেছে এবং উপজেলা প্রশাসনগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মেহেদী হাসান হৃদয়।

অফিস আদেশে বলা হয়েছে, উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। এ অবস্থায় সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সব উপজেলা প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিস্থিতি পর্যবেক্ষণ ও জরুরি সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। কন্ট্রোল রুমের দায়িত্বে রয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়। জরুরি প্রয়োজনে ০১৮৪৭-৯৭৮৯৫৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

এ ছাড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার (অতিরিক্ত দায়িত্ব) কার্যালয়ের ফোন নম্বর ০২-৯৯৮৮৪২০৯৬ এবং ই-মেইল drrosunamganj@ddm.gov.bd-এ যোগাযোগের অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।

সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বানও জানানো হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!