বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুরে বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদা খাতুন।
সভায় সর্বসম্মতি ক্রমে কমিটির পদাধিকারী ও সদস্যদের দায়িত্ব চূড়ান্ত করা হয়। নবগঠিত কমিটিতে তরুণ সমাজকর্মী (ভূমিদাতা সদস্য) জাহিদ হাসানকে সভাপতি এবং বিদ্যোৎসাহী অভিভাবক সদস্য আব্দুল মালিককে সহ-সভাপতি নির্বাচিত করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদা খাতুন পদাধিকার বলে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
নবগঠিত কমিটির অন্যরা হলেন, সদস্য মফিজুল ইসলাম (মাধ্যমিক শিক্ষক), শিক্ষক প্রতিনিধি প্রমথেশ দত্ত, ইউপি সদস্য মো. বাবরু মিয়া, বিদ্যোৎসাহী অভিভাবক মাহমুদা বেগম, অভিভাবক সদস্য মামুনুর রশীদ, আব্দুল বাছিত, ফারহানা বেগম, হেনা বেগম। সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারী সদস্য পাওয়া যায়নি।



