শুক্রবার, ১০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

বৈরী আবহাওয়া ও বন্যা: চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি আইসিটি পরীক্ষাও স্থগিত



ছবি :সংগৃহীত

বৈরী আবহাওয়া এবং বন্যা পরিস্থিতির আরও অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলার শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরে জানানো হবে।

শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরীর স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার সব পরীক্ষাকেন্দ্রে ১১ জুলাই নির্ধারিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিষয় কোড-২৭৫) পরীক্ষা অনুষ্ঠিত হবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হবে।

এদিকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত থাকায় পরীক্ষার্থীদের দ্রুত বিষয়টি জানাতে সংশ্লিষ্ট সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিং করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা সময়মতো সিদ্ধান্ত সম্পর্কে অবগত হতে পারেন।

এর আগে একই কারণে গত ৮ জুলাইও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। চলমান বন্যা পরিস্থিতির কারণে ওই অঞ্চলের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানও সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!