সোমবার, ৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

আগামী ২০ জুলাই প্রকাশ হবে এসএসসি ও সমমানের ফল



২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আ ন ম এহছানুল হক মিলন

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, ফল প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। বর্তমানে পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা কার্যক্রম চলছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়। ফল প্রকাশের মাধ্যমে তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!