রবিবার, ১২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

ফেঞ্চুগঞ্জে ঘিলাছড়া ইউনিয়নের উন্নয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত



ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩নং ঘিলাছড়া ইউনিয়নের সার্বিক অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে এবং ঘিলাছড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার (১০ জুলাই) এভি কনভেনশন হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ৩নং ঘিলাছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমীন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল গনি তাজিবুব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন – ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী মইন উদ্দিন, উপজেলা বিএনপির উপদেষ্টা ইকবাল চৌধুরী, সহ-সভাপতি ফখরুল ইসলাম পাপলু, মো. সাহেদ মেম্বার, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ নীহার, বিএনপি নেতা আব্দুল জলিল শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন শাহেদ, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান, ২নং মাইজগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি রেদওয়ানুল করিম চৌধুরী ও সাধারণ সম্পাদক মতিউর রহমান মকুল, ১নং ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম তানিম ও সাধারণ সম্পাদক তারেক আহমেদ, ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. আজাদ, এবং ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সনজিদ আলী ও সাধারণ সম্পাদক ফয়সল আহমদ ফয়সল।সভায় ঘিলাছড়া ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে উপস্থিত নেতৃবৃন্দ মতামত ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!