সোমবার, ২০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা



ছবি :সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনকারীদের নিজ নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে সাক্ষাৎকারের সময় নির্ধারণ করার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, অন্য কোনো দেশে গিয়ে আবেদন করলে ভিসা অনুমোদনের সম্ভাবনা কমতে পারে এবং সে ক্ষেত্রে পরিশোধিত আবেদন ফি ফেরত দেওয়া হবে না।

রোববার (১৯ জুলাই) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানায়।

দূতাবাসের বার্তায় বলা হয়, ভিসা আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকেই সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা সবচেয়ে উপযুক্ত। অন্য দেশে অবস্থান করে আবেদন জমা দিলে আবেদন প্রক্রিয়া আরও জটিল হতে পারে এবং ভিসা পাওয়ার সম্ভাবনাও তুলনামূলকভাবে কমে যেতে পারে।

এছাড়া, এ ধরনের আবেদনের ক্ষেত্রে পরিশোধিত ভিসা আবেদন ফি কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয় বলেও আবেদনকারীদের আগেই বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!