সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন



রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন। পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি সংক্ষেপে বলেন, তিনি অসুস্থ এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পদত্যাগপত্রে স্বাক্ষরের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিস্তারিত মন্তব্য না করে বিষয়টি বুঝে নেওয়ার আহ্বান জানান।

এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনার মধ্যেই চিকিৎসার জন্য ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। শুক্রবার বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথ কক্ষে তিনি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। ধারণা করা হচ্ছে, সেখানে রাষ্ট্রপতির পদত্যাগসহ চলমান পরিস্থিতি নিয়ে তিনি বক্তব্য দেবেন।

জানা গেছে, স্পিকারের নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও সাম্প্রতিক পরিস্থিতির কারণে তিনি নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরে আসেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।

এদিকে বঙ্গভবনের একটি সূত্র জানিয়েছে, কয়েক দিন আগে রাষ্ট্রপতি দায়িত্বে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রস্তুত থাকার কথা বলেছিলেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো অতিরিক্ত মন্তব্য করা হয়নি।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর সাংবিধানিক মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। দায়িত্ব পালনকালে তিনি তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করানোর বিরল অভিজ্ঞতা অর্জন করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!