রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ খ্রিস্টাব্দ | ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়



ছবি :সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে স্মরণীয় এক জয় তুলে নিয়েছে টাইগাররা। ব্যাট হাতে তানজিদ হাসানের সেঞ্চুরি, আর বল হাতে হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত পারফরম্যান্সে চার দিনের লড়াই বাংলাদেশের নিয়ন্ত্রণেই ছিল।

ম্যাচে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে বাংলাদেশ। জবাবে তানজিদ হাসানের শতকের ওপর ভর করে ৪২৬ রানের বড় সংগ্রহ গড়ে সফরকারীরা। ফলে দ্বিতীয় ইনিংসে ২২৮ রানে পিছিয়ে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ২৮৪ রানে থেমে যায় তাদের ইনিংস। এতে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান, যা ৯ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বেশি প্রতিরোধ গড়েন ক্যামেরন গ্রিন। ২০১ বল মোকাবিলা করে চারটি চার ও একটি ছক্কায় ১০৪ রান করেন তিনি। একসময় তার ব্যাটিংয়ে ম্যাচ জমিয়ে তুললেও শেষ পর্যন্ত হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে ফিরতে হয় তাকে।

চতুর্থ দিনে বল হাতে নেমেই গুরুত্বপূর্ণ সাফল্য পান হাসান মাহমুদ। অফস্টাম্পের লাইনে করা বলে গ্রিনকে বোল্ড করে নিজের তৃতীয় উইকেটটি নেন তিনি। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া হাসান ম্যাচে মোট ৯ উইকেট শিকার করেন।

এর আগে দিনের শুরুতে মিরাজের স্পিনে চাপে পড়ে অস্ট্রেলিয়া। প্রথম দেড় ঘণ্টায় অ্যালেক্স ক্যারি, বেউ ওয়েবস্টার ও প্যাট কামিন্সকে ফিরিয়ে দেন এই অফস্পিনার। ক্যারি ৭২ বলে ৩০ রান করে লিটন দাসের ক্যাচ হন। এরপর ওয়েবস্টারকে ৫ রানে বোল্ড করেন মিরাজ। কামিন্স ৮ রান করে সাদমান ইসলামের ক্যাচ হলে নতুন দিনের তৃতীয় এবং ইনিংসে মিরাজের চতুর্থ উইকেট পূর্ণ হয়।

তবে এরপর গ্রিন ও মিচেল স্টার্কের ব্যাটে কিছুটা ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। গ্রিন ১৩ মাস ও ১৩ ইনিংস পর টেস্টে হাফ সেঞ্চুরির দেখা পান। স্টার্কের সঙ্গে তার জুটি অস্ট্রেলিয়াকে লিড নেওয়ার সুযোগ তৈরি করে।

লাঞ্চের পর ৮৭তম ওভারের পঞ্চম বলে স্টার্ককে ফেরান তাসকিন আহমেদ। লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ৩৪ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন অস্ট্রেলিয়ার এই পেসার। গ্রিনের সঙ্গে তার জুটিতে আসে ৪৩ রান।

এরপর শেষ প্রতিরোধটুকুও ভেঙে দেন বাংলাদেশের বোলাররা। দলীয় ২৭৮ রানে অস্ট্রেলিয়ার নবম উইকেট পতনের পর মিরাজ নিজের পঞ্চম শিকার হিসেবে নাথান লায়নকে এলবিডব্লিউ করে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ করেন।

এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের জন্য এটি হয়ে উঠল এক ঐতিহাসিক টেস্ট জয়। ব্যাটিং-বোলিংয়ে সমন্বিত পারফরম্যান্সে চার দিনের মধ্যেই স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে সিরিজে নিজেদের শক্তির জানান দিল টাইগাররা।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!