রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ খ্রিস্টাব্দ | ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় হামলাকারীসহ নিহত ৬



ছবি :সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের মিসককি এলাকায় বন্দুক হামলায় সন্দেহভাজন হামলাকারীসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মিশিগান স্টেট পুলিশের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটের দিকে লেক টাউনশিপের সাউথ ল্যাচ্যান্স রোডের একটি বাড়িতে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে তিনজনের মরদেহ এবং গুরুতর আহত একজনকে উদ্ধার করা হয়। পরে আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি ৩৯ বছর বয়সী চ্যাড হিকম্যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি সেখান থেকে পালিয়ে যান। এরপর তাকে আটক করতে মিশিগান স্টেট পুলিশের জরুরি প্রতিক্রিয়া দল, বিমান ইউনিট ও প্রশিক্ষিত কুকুরের সমন্বয়ে অভিযান শুরু করা হয়।

তদন্তের একপর্যায়ে আরেকটি বাড়ি থেকে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। একই সময়ে ক্যালডওয়েল টাউনশিপের হুইটলক লেকের কাছে একটি জঙ্গল এলাকায় হিকম্যানের গাড়ির সন্ধান পাওয়া যায়। পরে সেখান থেকে হিকম্যানসহ আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।

মিশিগান স্টেট পুলিশের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট অ্যাশলি মিলার জানান, এ ঘটনায় সাধারণ মানুষের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নেই। তবে একাধিক ঘটনাস্থলে তদন্ত চলমান থাকায় ওই এলাকায় পুলিশের টহল অব্যাহত থাকবে।

তিনি বলেন, ঘটনাটি তদন্তকারী পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জন্যও অত্যন্ত বেদনাদায়ক। হামলার পেছনে কী কারণ ছিল এবং এর উদ্দেশ্য কী, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

তদন্তের স্বার্থে স্থানীয় বাসিন্দাদের তিনটি ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে মিশিগান স্টেট পুলিশ। তবে এখন পর্যন্ত হামলার সুনির্দিষ্ট কারণ বা উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!