মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্নের শঙ্কা



ছবি :সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্র হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলারের সীমা ছাড়িয়ে ১০৭ ডলারের ওপরে উঠে যায়। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বর সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের অক্টোবরের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে হয়েছে ১০২ দশমিক ৩৪ ডলার।

এর ফলে গত সপ্তাহ থেকে শুরু হওয়া তেলের দাম বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে। ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দামই আবার ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে অবস্থান করছে।

তেলের দাম বাড়ার পাশাপাশি বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা নিয়েও উদ্বেগ বাড়ছে। ড্রোন হামলার পর সৌদি আরব একটি তেল পাইপলাইন বন্ধ করে দিয়েছে। অন্যদিকে, ইরান-সমর্থিত হুথিরা বাব আল-মান্দাব প্রণালির কাছাকাছি একটি গুরুত্বপূর্ণ দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে।

লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালি আন্তর্জাতিক নৌপথের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। বিশেষ করে তেল পরিবহনে এ পথের গুরুত্ব অনেক। ফলে সেখানে বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।

সরবরাহ ব্যবস্থা নিয়ে এমন আশঙ্কার প্রভাব পড়েছে বিশ্ববাজারে। সম্ভাব্য ঘাটতির উদ্বেগে বিনিয়োগকারীদের মধ্যে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যার ফলে অপরিশোধিত তেলের বাজারে ঊর্ধ্বমুখী চাপ অব্যাহত রয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!