বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

আগস্টে প্রবাসী আয় প্রায় ৩ বিলিয়ন ডলার



ছবি :সংগৃহীত

দেশে প্রবাসী আয়ের প্রবাহ অব্যাহত রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৯৭ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই মাসের তুলনায় ২২ দশমিক ৫০ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার প্রবাসী আয়ের সর্বশেষ মাসিক তথ্য প্রকাশ করেছে।

এর আগে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে এসেছিল ২৮৬ কোটি ৮৭ লাখ ডলারের রেমিট্যান্স। ফলে অর্থবছরের প্রথম দুই মাসে, অর্থাৎ জুলাই ও আগস্টে মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৫৮২ কোটি ৫৩ লাখ মার্কিন ডলারে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ আয় প্রায় ২০ শতাংশ বেশি।

প্রবাসী আয়ে এরই মধ্যে নতুন নতুন রেকর্ড তৈরি হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন মোট ৩ হাজার ৫৫৯ কোটি ডলার, যা আগের সব রেকর্ডকে ছাড়িয়ে যায়। ওই অর্থবছরের ১২ মাসের মধ্যে ছয় মাসেই প্রবাসী আয় ৩০০ কোটি ডলারের বেশি ছিল।

দুই বছর আগে রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রবাসী আয়ের প্রবাহে উল্লেখযোগ্য উল্লম্ফন দেখা যায়। ২০২৪-২৫ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে পাঠানো রেমিট্যান্সে প্রায় ২৭ শতাংশ প্রবৃদ্ধি হয়। ওই অর্থবছরেই দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী আয় ৩০ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করে। সেই ধারাবাহিকতা বজায় রেখে পরের অর্থবছরে রেমিট্যান্সে আরও নতুন রেকর্ড গড়ে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত একক কোনো মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছিল গত মার্চে। ওই মাসে দেশে আসে ৩৭৫ কোটি ২২ লাখ ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪২ কোটি ৫০ লাখ ডলার আসে মে মাসে।

ব্যাংকাররা বলছেন, শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চলমান অর্থনৈতিক চাপের মধ্যেও প্রবাসীদের পাঠানো অর্থ দেশের ডলারের বাজারে স্বস্তি বজায় রাখতে সহায়তা করছে।

এদিকে প্রবাসী আয়ের প্রবাহ বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের হিসাবে রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ৭৪০ কোটি ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩ হাজার ২৪৯ কোটি ডলার।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!