বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

দেশে ফেরার আগেই সৌদিতে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৪ প্রবাসীর মৃত্যু



ছবি :সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহতদের সবাই সিলেটের বাসিন্দা বলে জানা গেছে। দেশে ফেরার উদ্দেশ্যে বিমানবন্দরে যাওয়ার পথে সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তায়েফ-জেদ্দা সড়কের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিমানবন্দরের উদ্দেশ্যে প্রবাসীদের বহনকারী একটি গাড়ি দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই চালকসহ চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে এখন পর্যন্ত দুজনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

পরিচয় শনাক্ত হওয়া দুজন হলেন—সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের আব্দুল করিম ও খালিদ আহমদ।

স্বজনদের সূত্রে জানা গেছে, নিহতরা দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করছিলেন। সম্প্রতি দেশে ফেরার প্রস্তুতি হিসেবে তারা জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। তবে বিমানবন্দরে পৌঁছানোর আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাদের প্রাণহানি ঘটে।

এ ঘটনায় নিহতদের নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানা গেছে।

দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন দুই প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুই প্রবাসীর মৃত্যুর খবর অত্যন্ত মর্মান্তিক। খবর পাওয়ার পর আমি তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সান্ত্বনা জানিয়েছি। পরিবার দুটির জন্য এ ক্ষতি অপূরণীয়।’

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হন। সেই শোক কাটতে না কাটতেই জুলাইয়ে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আরও এক কানাইঘাট প্রবাসীর মৃত্যু হয়। এর মধ্যে নতুন করে চার প্রবাসীর মৃত্যুর ঘটনায় এলাকায় আবারও শোকের আবহ তৈরি হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!