সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ



॥সেবুল আহমদ, ফেঞ্চুগঞ্জ থেকে॥

ফেঞ্চুগঞ্জ উপজেলার শাহজালাল ফার্টিলাইজার কোম্পানির শ্রমিক-কর্মচারীদের সিবিএ নির্বাচনে জাসলু-হারুন পরিষদকে পরাজিত করে শ্যামল-শিপন পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৩নং মাইজগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোয়াজ্জেম হোসেন সাহেদ।

বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ বলেন, শ্যামল-শিপন পরিষদের মাধ্যমে সিবিএর শ্রমিকদের সকল ন্যায্য দাবি-দাওয়া আদায়, এই কারখানার টেকসই উন্নয়ন এবং দক্ষ শ্রমিকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর স্লোগান ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম শ্যামল, সিনিয়র সহ-সভাপতি মো. রাসেল শিকদার, সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ পাটওয়ারী শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মোহাম্মদ লিয়াকত, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সহ-সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন, কোষাধ্যক্ষ খায়রুল বাশার, সাংগঠনিক সম্পাদক মো. খায়রুল ইসলাম আজিম, দপ্তর সম্পাদক মো. মনির উদ্দিন কফিল, আপ্যায়ন সম্পাদক মো. সাইদুর রহমান সবুজ, ক্রীড়া সম্পাদক এস এম সাইদুল ইসলাম সাইদ, প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন রানা, শ্রম বিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু জাফর মো. সাইফুদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক সনজিত ঘোষ, আইন ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. নাজমুল হাসান (হিরু) এবং পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. মিলন শেখ।

নির্বাচনে সভাপতি পদে আমিনুল ইসলাম শ্যামল ১৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহেদুল ইসলাম জাসলু পেয়েছেন ১২৭ ভোট। সাধারণ সম্পাদক পদে হোসাইন আহমদ পাটওয়ারী শিপন ১৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী হারুন অর রশিদ পেয়েছেন ১২৪ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে মো. রাসেল শিকদার ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আবু শামীম পেয়েছেন ১৩১ ভোট। সহ-সভাপতি পদে মো. আলমগীর হোসেন ২০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মঈনউদ্দিন পেয়েছেন ১১৩ ভোট।

সিনিয়র যুগ্ম সম্পাদক পদে হাসান মোহাম্মাদ লিয়াকত ১৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সোহেল চিশতী পেয়েছেন ১৪৩ ভোট এবং সম্রাট পেয়েছেন ১৫ ভোট। যুগ্ম সম্পাদক পদে আব্দুল লতিফ ১৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মকবুল হোসেন পেয়েছেন ১৪৭ ভোট।

সহ-সম্পাদক পদে মো. জামিল হোসেন ১৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী শরিফুল ইসলাম পাঠান পেয়েছেন ১৪৯ ভোট। কোষাধ্যক্ষ পদে খায়রুল বাশার ১৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মাসুদ রানা পেয়েছেন ১৩৩ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মো. খায়রুল ইসলাম আজিম ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আরিফ আহমেদ পেয়েছেন ১৩০ ভোট। দপ্তর সম্পাদক পদে মো. মনির উদ্দিন কফিল ১৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ওয়াশিদ আলী পেয়েছেন ১৩২ ভোট।

আপ্যায়ন সম্পাদক পদে মো. সাইদুর রহমান সবুজ ১৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আব্দুল কুদ্দুস পেয়েছেন ১৩২ ভোট। ক্রীড়া সম্পাদক পদে সাইদুল ইসলাম সাইদ ১৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এনামুল ইসলাম পেয়েছেন ৯৫ ভোট এবং রেজা পেয়েছেন ৬০ ভোট।

প্রচার সম্পাদক পদে সাখাওয়াত হোসেন রানা ১৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী কবির হোসেন পেয়েছেন ১৫২ ভোট। শ্রম বিষয়ক সম্পাদক পদে মো. আলমগীর হোসেন ১৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. মনিরুজ্জামান পেয়েছেন ১৩৪ ভোট।

সাংস্কৃতিক সম্পাদক পদে মো. সাইফউদ্দিন ১৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সবুজ কর পেয়েছেন ১২২ ভোট। সমাজ কল্যাণ সম্পাদক পদে সনজিত ঘোষ ১৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী এজাজুর রহমান ইমন পেয়েছেন ১১৪ ভোট।

আইন ও গবেষণা সম্পাদক পদে মো. নাজমুল হাসান হিরু ১৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ইসপার বখত পেয়েছেন ১৪২ ভোট। পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে মো. মিলন শেখ ১৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোজাম্মেল হক রুহেল পেয়েছেন ১১৭ ভোট।

শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেলে বিজয়ের মধ্য দিয়ে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানির শ্রমিক-কর্মচারীদের সিবিএ নির্বাচনের ফলাফল সম্পন্ন হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!