বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

দেড় মাস পর আবারও ১০০ ডলার ছাড়াল তেলের দাম



ছবি :সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সংঘাত নতুন করে তীব্র হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়েছে। প্রায় দেড় মাস পর ব্রেন্ট ক্রুডের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলারের সীমা অতিক্রম করেছে। এতে বিশ্বজুড়ে তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সময় সকাল ৭টা ২১ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ দশমিক ০৭ ডলারে ওঠে। এর আগে সর্বশেষ ২৪ জুলাই ব্রেন্টের দাম ১০০ ডলারের ওপরে উঠেছিল।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও বেড়েছে। এদিন এর দাম ১ দশমিক ৭০ ডলার বা ১ দশমিক ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৭৩ ডলারে দাঁড়ায়।

চলতি সপ্তাহে ইরান-সমর্থিত হুথিদের হামলায় সৌদি আরবের কয়েকটি জ্বালানি স্থাপনায় আগুন লাগার খবর পাওয়া গেছে। এর ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি তেল উৎপাদন ও সরবরাহ অবকাঠামোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।

এ পরিস্থিতির প্রভাব পড়েছে তেলের বাজারের পূর্বাভাসেও। সাম্প্রতিক সময়ে গোল্ডম্যান স্যাকস, ব্যাংক অব আমেরিকা ও এইচএসবিসিসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্যাংক অপরিশোধিত তেলের সম্ভাব্য দাম নিয়ে তাদের পূর্বাভাস বাড়িয়েছে।

গোল্ডম্যান স্যাকসের বৈশ্বিক পণ্যবাজার গবেষণার সহপ্রধান দান স্ট্রুইভেন সতর্ক করে বলেছেন, সাত মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের সর্বশেষ উত্তেজনা তেলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলারের ওপরে ওঠার ঝুঁকি বাড়িয়েছে। বিশেষ করে জাহাজে হামলার ঘটনা আরও বাড়লে তেলের বাজারে বড় ধরনের চাপ তৈরি হতে পারে।

সিএনবিসির ‘স্কোয়াক বক্স এশিয়া’ অনুষ্ঠানে তেলের দাম ১২০ ডলারে পৌঁছানোর সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে স্ট্রুইভেন বলেন, এটি অবশ্যই স‘ম্ভব।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!