বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন করে জিপিএ-৫ পেলেন ৩ হাজার ৭৯ শিক্ষার্থী



ছবি :সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। পুনর্নিরীক্ষণের পর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার ফল পুনর্নিরীক্ষণের জন্য মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী আবেদন করেন। এসব শিক্ষার্থী ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র ও ব্যবহারিক পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেন।

এর মধ্যে লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন ছিল ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি। অন্যদিকে ব্যবহারিক পরীক্ষার খাতার জন্য আবেদন করা হয় ২ লাখ ৩১ হাজার ৪৭১টি।

এবারের পুনর্নিরীক্ষণ কার্যক্রমে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। এত দিন প্রচলিত নিয়ম অনুযায়ী উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ ছিল না। তবে এবার উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হয়েছে।

এর আগে গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। এ বছর পরীক্ষায় অংশ নেন ১৮ লাখ ২৯ হাজারের বেশি শিক্ষার্থী।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার পাসের হার দাঁড়ায় ৬৪ দশমিক ০৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। একই সঙ্গে গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও প্রায় ১৯ হাজার কমে যায়।

মূল ফল প্রকাশের পর ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে গত ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয়। বিপুলসংখ্যক শিক্ষার্থী আবেদন করায় পুনর্নিরীক্ষণের ফল প্রকাশকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!