রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

সিলেট জেলা ও মহানগর যুবদলকে বালাগঞ্জ যুবদলের অভিনন্দন



সিলেট জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণায় বালাগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। বালাগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ফয়জুল হক ও সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম আহমদ এক যুক্ত বিবৃতিতে আজ রোববার (২০ সেপ্টেম্বর) নবগঠিত সিলেট জেলা যুবদলেরর আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটির সভাপতি মির্জা সম্রাট হোসেন এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারসহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।

বালাগঞ্জ উপজেলা যুবদল নেতৃবৃন্দ একই সাথে সিলেট জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণায় বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মুনাইম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!