সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

সিলেটসহ সারাদেশে ইউপি নির্বাচন জানুয়ারিতে



ছবি :সংগৃহীত

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী বছরের জানুয়ারিতে আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময় সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

রোববার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

নির্বাচন কমিশনার বলেন, আগামী ১২ নভেম্বর থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের যে প্রাথমিক পরিকল্পনা করা হয়েছিল, তা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

তিনি বলেন, নভেম্বর ও ডিসেম্বর মাসে স্কুল-কলেজের বিভিন্ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি ভোটকেন্দ্র পরিচালনা এবং শিক্ষকদের নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়টিও রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে ওই দুই মাসে নির্বাচন আয়োজন করা সম্ভব হচ্ছে না।

আব্দুর রহমানেল মাছউদ জানান, ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন।

এদিকে, আগামী ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে নির্বাচন কমিশনের যে সংলাপ হওয়ার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!