বালাগঞ্জের খাঁপুরে প্রবাসীর উদ্যোগে দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী মো. আজাদ মিয়ার দেশে আগমন উপলক্ষে তার মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাদ জোহর এ দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দুয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হযরত শাহ সুলতান (রহ.) মাদরাসার মুহতামিম মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী।
স্থানীয় খাঁপুরস্থ প্রবাসী মো. আজাদ মিয়ার নিজ বাড়িতে অনুষ্ঠিত দুয়া মাহফিলে দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ শরিক হন।


