বুধবার, ৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

দেশের সব নাগরিককে ডিজিটাল ঠিকানার আওতায় আনতে সরকারের উদ্যোগ



কাল্পনিক ছবি

দেশের প্রতিটি মানুষকে একটি সমন্বিত ডিজিটাল ঠিকানার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় প্রত্যেক নাগরিকের ই-মেইল ও হোয়াটসঅ্যাপের তথ্য যুক্ত করার পাশাপাশি ডিজিটাল পরিচয় যাচাই শেষে একটি নির্দিষ্ট নম্বর দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

ডাক অধিদপ্তরের ‘নাগরিক প্রান্তে বিদ্যমান ডাকসেবার সম্প্রসারণ ও সহজলভ্যকরণ’ প্রকল্পের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের মার্চে শুরু হওয়া প্রকল্পটির মোট ব্যয় প্রায় ৪০ কোটি টাকা। প্রকল্পটি ২০২৮ সালের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ডিজিটাল ঠিকানা ব্যবস্থাপনার জন্য বরাদ্দ রাখা হয়েছে দুই কোটি টাকার বেশি।

প্রকল্পসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, কার্যক্রমের শুরুতে দেশের বিভিন্ন এলাকায় পোস্টম্যানদের নির্ধারিত বিট এলাকা চিহ্নিত করে ডিজিটাল মানচিত্র তৈরি করা হবে। পরে প্রতিটি বিটের আওতাভুক্ত পরিবার ও ডাক পৌঁছানোর নির্দিষ্ট স্থানগুলো শনাক্ত করে তথ্যভান্ডারে সংযুক্ত করা হবে।

সরকার ধাপে ধাপে দেশের প্রায় চার কোটি পরিবারের ঠিকানা এই ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা করছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের ই-মেইল ও হোয়াটসঅ্যাপ নম্বরও যুক্ত করা হবে। এর মাধ্যমে দেশের কোনো নাগরিক যেন ঠিকানাবিহীন না থাকেন এবং প্রয়োজনীয় বার্তা বা তথ্য ডিজিটালভাবে পৌঁছে দেওয়া যায়—এমন একটি ব্যবস্থা গড়ে তোলাই প্রকল্পটির অন্যতম লক্ষ্য।

বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে পোস্টম্যানদের নির্দিষ্ট বিট রয়েছে। একটি বিটের আওতায় কয়েকশ পরিবার থাকতে পারে। শহরাঞ্চলের অনেক বাড়ি ও ভবনের নির্দিষ্ট নম্বর থাকলেও গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় এখনো ব্যক্তির নাম, বাড়ির নাম কিংবা স্থানীয় পরিচিতির ভিত্তিতে ঠিকানা শনাক্ত করা হয়।

এ ধরনের অসম্পূর্ণ বা একই ধরনের ঠিকানার কারণে অনেক সময় ডাক ও অন্যান্য সেবা পৌঁছাতে জটিলতা তৈরি হয়। সেই সমস্যা কমাতে প্রথম ধাপে পোস্টম্যানদের বিটগুলোকে ডিজিটালভাবে চিহ্নিত করা হবে। এরপর প্রতিটি বিটের আওতায় থাকা পরিবার ও ডেলিভারি পয়েন্টের তথ্য যুক্ত করা হবে।

এভাবে পর্যায়ক্রমে দেশের সব পরিবারের তথ্যকে একটি সমন্বিত ডিজিটাল ঠিকানা কাঠামোর মধ্যে আনার পরিকল্পনা রয়েছে সরকারের।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!