সোমবার, ১২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি



ছবি :সংগৃহীত

প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ

স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে দেশের ইউনিয়ন পরিষদগুলোর (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ জানুয়ারি।

সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে সাংবাদিকদের নির্বাচনের সময়সূচি জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, দেশের সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে ভোটগ্রহণ করা হবে। সূচি অনুযায়ী, প্রথম ধাপের নির্বাচন ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ভোট ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ভোট ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের মধ্য দিয়ে এবারের ইউপি নির্বাচন কার্যক্রম শুরু হবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!