বুধবার, ২১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের সঙ্গে ভাইরাল ভিডিওর সম্পর্ক নেই, দাবি সৌদি সূত্রের



ছবি :সংগৃহীত

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে পবিত্র দুই মসজিদ-সংক্রান্ত তথ্য প্রচারকারী একটি মাধ্যম। ভিডিওটি ওই দুই বাংলাদেশির বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ হিসেবে প্রচার করা হলেও এর সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত ১৪ অক্টোবর সৌদি কর্তৃপক্ষ দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে তাঁদের নাম নাজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার উল্লেখ করা হয়েছে।

তবে তাঁদের বিরুদ্ধে আনা অশালীন কর্মকাণ্ডের অভিযোগের বিস্তারিত বিবরণ দেয়নি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটি মক্কার কোন মসজিদে ঘটেছিল, সে সম্পর্কেও বিবৃতিতে সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদের পবিত্রতা রক্ষা এবং অন্যের সম্মানহানিকর অপরাধের বিরুদ্ধে আইন প্রয়োগের মাধ্যমে দেশের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারী ও পুরুষের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটির সঙ্গে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগের যোগসূত্র রয়েছে—এমন দাবি করে বিভিন্ন ক্যাপশনও প্রচার করা হয়।

কিন্তু পবিত্র দুই মসজিদ-সংক্রান্ত তথ্য প্রচারকারী একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ভিডিওটি নিয়ে ছড়ানো দাবিকে বিভ্রান্তিকর হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই ভিডিওকে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের প্রমাণ হিসেবে উপস্থাপনের ভিত্তি নেই বলে জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ না হওয়ায় ভিডিওটির প্রকৃত প্রেক্ষাপট সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তাই যাচাই ছাড়া ভিডিওটি ওই ঘটনার সঙ্গে যুক্ত করে প্রচার না করার বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!