জাতীয়তাবাদী স্বাধীন দল দেওয়ান বাজার ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুমের বিদেশ গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ বুধবার (২১ অক্টোবর) রাত ৮টায় দেওয়ান বাজার ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের উদ্যোগে এ উপলক্ষে স্থানীয় হোসেনপুরে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ, দেওয়ান বাজার ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সালাম আজাদ, সহ-সভাপতি সালেহ আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন টিটু, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল আহমেদ, দেওয়ান বাজার ইউনিয়ন যুবদলের স্কুল বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ইউনুস হাসান, যুবদল নেতা কয়েছ আহমদ, আলীম উদ্দীন, জাতীয়তাবাদী স্বাধীন দল দেওয়ান বাজার ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল কুদ্দুস, ইউনিয়ন স্বাধীন দলের নেতা আলী হুসেন, জেবুল আহমদ, ইউনিয়ন ছাত্রদল নেতা রেদওয়ান আহমদ, সামাদ আহমদ, ফাহিম আহমদ, কলিম উদ্দীন প্রমুখ।



