শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

দেওয়ান বাজার জামে মসজিদের গার্ডওয়াল নির্মাণে ‘গহরপুর অ্যাসোসিয়েশন ইন ফ্রান্স’-এর অনুদান



বালাগঞ্জের দেওয়ান বাজার জামে মসজিদের গার্ডওয়াল (সুরক্ষা প্রাচীর) নির্মাণকাজে আর্থিক সহায়তা প্রদান করেছে প্রবাসীদের সামাজিক সংগঠন ‘গহরপুর অ্যাসোসিয়েশন ইন ফ্রান্স’।
​শনিবার (২৪ অক্টোবর) বাদ জোহর মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে নগদ ৫৫ হাজার টাকা মসজিদ কমিটির দায়িত্বশীলদের হাতে তুলে দেন
গহরপুর অ্যাসোসিয়েশন ইন ফ্রান্স-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা ফয়জুর রহমান।

​অনুদান হস্তান্তরকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খলিলুর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, ইউপি সদস্য মো. তারা মিয়া, মো. বাবরু মিয়া ও এস এম শাহেদ, সিলেট জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট ইকবাল আহমদ, মসজিদের ইমাম হাফিজ মাওলানা রাজু আহমদ, মাওলানা মারুফ আহমদ, সমাজকর্মি ছয়ফুল আলম, খন্দকার আব্দুল মুমিন, গিয়াস উদ্দিন, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ মো. হেলাল, সাংবাদিক এম এ কাদির, ময়নুল ইসলাম ময়নুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​অনুষ্ঠানে বক্তারা প্রবাসে থেকেও এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখায় গহরপুর অ্যাসোসিয়েশন ইন ফ্রান্স-এর নেতৃবৃন্দের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এবং মসজিদের সার্বিক উন্নয়ন এবং দেশ ও প্রবাসের সকলের কল্যাণ কামনায় করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!